[ দেশজুড়ে ]
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেফতার
গ্রেফতার হাবিব
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার তাকে জেলা কারাগারে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউপির পাবুইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউপির চরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ।
তিনি বলেন, ২০১৫ সালে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় হাবিবের নামে। ২০২২ সালের ২০ জুলাই ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
তিনি আরো বলেন, রায় ঘোষণার পর থেকেই আসামি হাবিব পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় হাবিবের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বুধবার তাকে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!