ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে ১০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ১১ সেপ্টেম্বর ২০২২
চাঁদপুরে ১০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার
উদ্ধারকৃত ডিজেল- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে এক হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যারা জেলার উত্তর মতলব দশআনি লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এক হাজার লিটার (পাঁচ ব্যারেল) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উদ্ধারকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!