ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধ, ৬ জনকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৮ সেপ্টেম্বর ২০২২
জমি নিয়ে বিরোধ, ৬ জনকে কুপিয়ে জখম
ফাইল ফটো

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা-ছেলেসহ ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুলতানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিরাজ খলিফা, তার ছেলে হিরন খলিফা, তাদের আত্মীয় সুলতান খলিফা, বাচ্চু সরদার, লতিফ খলিফা এবং শারমিন।

আহতদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সিরাজ খলিফার সঙ্গে প্রতিপক্ষ কবির খলিফার জমি নিয়ে ঝামেলা চলে আসছে। আদালতের রায় সিরাজ খলিফার পক্ষে এসেছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার রায়ও তাদের পক্ষে হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কবির খলিফা লোকজন নিয়ে ঐ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে সিরাজ খলিফা বাধা দিয়ে বাড়ি চলে আসেন। পরে বাড়ি থেকে ছেলে হিরনসহ অন্য একটি জমি চাষের উদ্দেশ্যে রওনা দিলে পথে কবির খলিফা, সবুজ খালিফা, শাহীন খলিফা ও খলিল খলিফা তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।

এ ঘটনার বিষয়ে জানতে কবির খলিফার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!