ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৩১ জুলাই ২০২২
একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
সোনাগাজী মডেল থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার সকালে সোনাগাজী সদর ইউপির শাহাপুর গ্রামের সফর আলী ভূঞা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সফর আলী ভূঞা বাড়ির মাহবুবুল হকের সঙ্গে একই গ্রামের নুর ইসলামের ছেলে নাছির উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ফেনীর আদালতে একাধিক মামলা বিচারাধীন। রোববার সকালে মাহবুবুল হক তার মালিকানাধীন মুদিদোকান খুলে বসেন।

এ সময় পূর্ব শত্রুতার জেরে নাছির উদ্দিন, তার স্ত্রী জেসমিন আক্তার, মেয়ে পিংকি, নাসরিন, শারমিন, ভাড়াটে আবুল কাসেম, বাবুল মিয়া, মো. হোনা মিয়াসহ ১০-১৫ জন তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে তার মেয়েজামাই একরামুল হক তৌহিদ, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে সুলতানা আক্তার ও বিবি আয়েশা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি।

নাছির উদ্দিনের মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!