ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রক্তাক্ত শরীরে নবজাতক নিয়ে মাঠেই কান্না করছিলেন মা 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৬ সেপ্টেম্বর ২০২২
রক্তাক্ত শরীরে নবজাতক নিয়ে মাঠেই কান্না করছিলেন মা 
ফাইল ছবি

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা। ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন মোর্শেদুর রহমান। এ সময় তিনি দেখেন মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে। তখনো রক্তাক্ত অবস্থায় মাঠেই কান্না করছে মা ও শিশু। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদরের বাইপাস সড়কের নতুন জেলখানা এলাকায়। বর্তমানে মা ও শিশুটি কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। 

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোর্শেদুর রহমান নামে একজন ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে দেখেন মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে। তখন মা ও শিশু কান্নাকাটি করেন। এ সময় তিনি ৯৯৯-এ ফোন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার। 

তিনি বলেন, মঙ্গলবার ভোরে মোর্শেদুর রহমান নামে একজন ৯৯৯-এ ফোন করে জানান, মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে। মা ও শিশুটি কান্নাকাটি করছে। তাার এখনো জীবিত আছে। তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মো. সায়েম উদ্দীনের কাছে অনুরোধ জানান। কনস্টেবল সায়েম তাৎক্ষণিক কক্সবাজার সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।

সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানার একটি দল মোর্শেদের সহায়তায় ঘটনাস্থল থেকে প্রসূতি মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশঙ্কা মুক্ত আছে মা ও শিশুটি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!