ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ প্রতিষ্ঠান

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ৪ সেপ্টেম্বর ২০২২
মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ প্রতিষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণা বারহাট্টায় মূল্য তালিকা প্রদর্শন না করায় নেত্রকোণায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বারহাট্টা উপজেলায় এক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- বারহাট্টা উপজেলার হাসপাতাল গেট এলাকার ইকরা ডায়াগনস্টিক সেন্টার (৪ হাজার),  সেবা ডিজিটাল ডায়াগনস্টিক (৩ হাজার), একই উপজেলার গোপালপুর বাজার এলাকার হাফিজুর রহমান ট্রেডার্স (২ হাজার) ও প্রিয়া ট্রেডার্স (১ হাজার)।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী। অভিযানে স্থানীয় বারহাট্টা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সালাম ও জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪ প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!