ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফ্রিজে পঁচা-বাসি খাবার সংরক্ষণ, হোটেল মালিককে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৪ সেপ্টেম্বর ২০২২
ফ্রিজে পঁচা-বাসি খাবার সংরক্ষণ, হোটেল মালিককে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি-পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণ ও আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে দুই হোটেল মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার নওহাটা মোড়ে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জরিমানাকৃত হোটেলগুলো হলো, সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়া।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শামীম হোসেন বলেন, দুপুরে উপজেলার নওহাটা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি-পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণ ও আয়োডিনহীন লবণ ব্যবহার করতে দেখা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেলকে ৩ হাজার টাকা ও হোটেল সালাদিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!