[ দেশজুড়ে ]
রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে সেবার মান যাচাইয়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা ও দামকুড়া বাজার এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে কাশিয়াডাঙ্গা মোড়ে রুপোস ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ঐ এলাকার তাসিন ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দামকুড়া বাজারের বিসমিল্লাহ ফার্মেসিকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!