ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চরফ্যাশনে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ২ সেপ্টেম্বর ২০২২
চরফ্যাশনে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার
ইয়াবাসহ গ্রেফতারকৃত জসিম উদ্দিন- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে ৮০০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম উদ্দিন চর মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাজ গ্রামের আবদুল গনি মাঝির ছেলে।

পুলিশ জানায়, জসিম উদ্দিন মাদক বহন ও ব্যবসায় জড়িত। বৃহস্পতিবার বিকেলে মাদকসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় বেতুয়া লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে তাকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!