ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৩০ আগস্ট ২০২২
নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ আসমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

সোমবার রাতে তাকে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার বাসা থেকে ৭ হাজার ইয়াবা ও ৮ গ্রাম আইস উদ্ধার করা হয়। আসমা বেগম সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই নারী ও তার স্বামী কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গোপন সূত্রে এমন খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার ইয়াবা ও ৮ গ্রাম আইস উদ্ধার করা হয়। তার স্বামী ইউনুছের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন ওই নারীর স্বামী ইউনুছ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!