ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় ফেনসিডিলসহ যুবক আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৩০ আগস্ট ২০২২
বগুড়ায় ফেনসিডিলসহ যুবক আটক
আটক রুবেল খান

বগুড়ায় ১৭৭ বোতল ফেনসিডিলসহ রুবেল খান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদরের কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ২৬ বছর বয়সী রুবেল বরগুনা সদর উপজেলার নলিচড় গাছিয়া গ্রামের কামাল খানের ছেলে।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলোনি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় তার বহনকারী পিকআপে থাকা ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!