[ দেশজুড়ে ]
হাতীবান্ধায় ফেনসিডিলসহ গ্রেফতার ২
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় ফেনসিডিলসহ দুইজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউপির গেন্দুকুড়ি সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একশ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার বোতলজাত ফেনসিডিলসহ হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতর পাড়া এলাকায়।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, ওই দুই ভারতীয় যুবকের নামে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!