ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় লরির ধাক্কায় বৃদ্ধ নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৫, ৩০ আগস্ট ২০২২
কুমিল্লায় লরির ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় লরির ধাক্কায় আব্দুস সোবহান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান একই ইউনিয়নের অলিপুর মধ্যমপাড়া গ্রামের মুজাফ্ফর আলীর ছেলে।

নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুস সোবহানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী লরিসহ চালককে আটক করে। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বেগম বাদী হয়ে লরিচালক শাফায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেন। বিকেলে লরিচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!