[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে আরিফ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবককে নেওয়া হচ্ছে কারাগারে
মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় আসামি হৃদয়কে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা দায়রা জজ আদালত।
সোমবার বেলা ১১টায় আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে।
অপরপক্ষে নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে শত্রুতার জের ধরে গলা কেটে হত্যা করে। এ সময় আশপাশের লোকজন শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে হৃদয় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই রায় দেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!