[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ছাত্রদল নেতা হাফিজুল কারাগারে
ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম- ফাইল ফটো
হবিগঞ্জ শহরে দেশের বিশিষ্ট ব্যক্তিদের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, দেশের বিশিষ্ট ব্যক্তিদের ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলায় ছাত্রদল নেতা হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!