ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাঁজা-ইয়াবাসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ২ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ৫ আগস্ট ২০২২
গাঁজা-ইয়াবাসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ২ নেতা আটক
ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগে গাঁজা-ইয়াবাসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিজপুর ও অর্জুনতলা এলাকা থেকে ঐ দুজনকে আটক করা হয়।

আটকরা হলো- সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ৩০ বছর বয়সী কামরুল ইসলাম ইমরান ও উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাহাদত হোসেন রাজু।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, সেনবাগের আজিজপুর ও অর্জুনতলা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে আটক করা হয়।এর মধ্যে স্বেচ্ছাসেবকদল নেতা ইমরানের কাছে ৫০০ গ্রাম গাঁজা ও ছাত্রদল নেতা শাহাদতের কাছ থেকে ৩৬টি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!