ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিলমারীতে ছাত্রদল নেতা মইনুল গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ৩০ জুলাই ২০২২
চিলমারীতে ছাত্রদল নেতা মইনুল গ্রেফতার
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা- ফাইল ফটো

কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে চিলমারী সরকারি কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ। মইনুল ইসলাম মানিক ঢাকা কলেজ ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

মইনুল উপজেলার রমনা মডেল ইউনিয়নের সরকারপাড়া এলাকার রিয়াজুল হকের ছেলে।

চিলমারী মডেল থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ঢাকার কলাবাগান থানায় মইনুল ইসলাম মানিকের নামে মামলা আছে। ঐ মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!