ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কয়লা তৈরির কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২৮ আগস্ট ২০২২
কয়লা তৈরির কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউপির মাছুয়াখালী এলাকায় কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালীরা উপজেলার মধ্যে মাছুয়াখালী এলাকায় কয়লা তৈরির কারখানায় কয়লা তৈরি করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার কোনো বিধান বন আইনে নেই। এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে রোববার দুপুরে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় কয়লা তৈরির কারখানাগুলো ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। ভেঙে দেয়া কয়লা তৈরির কারখানা থেকে কাঠ ও ইটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালগুলো নিলামে বিক্রি করা হবে। 

মাছুয়াখালীর মো. আলাউদ্দিন, মো. নাসির হাওলাদার, মো. রাসেল হোসেন  প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত পরিচালনার সময় ৬টি চুলা ধ্বংস করা হয়। ইউএনও কাফী বিন কবির, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, পরিবেশ অধিদফতর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়লা তৈরির কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। ওই দিন ওই কারখানাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা মালামালগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!