[ দেশজুড়ে ]
মহেশখালীতে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা
মহেশখালী থানা। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের মহেশখালীতে জিয়াউর রহমান নামে এক মাদরাসা শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই ওই মাদরাসার শিক্ষক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুতুবজোম ইউপির তাজিয়াকাটা বালিকা মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এবাদুল্লাহ, নেছার, মোস্তাকসহ ৮-১০ জন অস্ত্রশস্ত্র নিয়ে মাদরাসায় প্রবেশ করে মাদরাসা শিক্ষক জিয়াউর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী রহিমা বেগমকেও কুপিয়ে জখম করে তারা। রহিমা বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!