[ দেশজুড়ে ]
দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় প্রাণ গেল কনস্টেবলের
ঘোড়াঘাট থানা, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ওমর ফারুক নামে ৪২ বছর বয়সী এক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নিতাইশামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে রাতের দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুকসহ অন্য পুলিশ সদস্যরা। ভোর সাড়ে ৩টার দিকে ফারুককে চাপা দেয় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। এরই মধ্যে হেলপারকে গ্রেফতার করা হয়েছে। ট্রাকচালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!