[ দেশজুড়ে ]
বগুড়ায় ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
বগুড়ার গাবতলী উপজেলায় ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন অটোযাত্রী।
রোববার দুপুরে গাবতলী উপজেলার পেরীরহাট-মাদলা আঞ্চলিক সড়কের ধোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কোলাবাড়ি গ্রামের ইয়াছিন আলী এবং হোরারদিঘী গ্রামের রফিকুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করে গাবতলী বাগবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ধোড়া এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোর পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ইয়াছিন ও রফিকুলকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই ভটভটি ফেলে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত ভটভটি ও অটো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!