ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১৭ আগস্ট ২০২২
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫
ফাইল ফটো

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার বিকেল সোয়া ৩টার দিকে বগুড়া শহরের শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম নবী রহমান বগুড়ার দুপচাঁচিয়া তালোড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন।

বগুড়ার শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বিকেলে শাকপালা স্ট্যান্ড থেকে থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা শহরের সাতমাথা এলাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা যাত্রীরা আহত হন। তাদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে গোলাম নবী রহমানের মৃত্যু হয়। তবে শজিমেক হাসপাতালে নেয়ার পথে আহত অবস্থায় কৌশলে পালিয়ে যান অটোচালক। নিহতের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!