[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম নগরের হালিশহরের ছোটপুল এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মেহের ভবনে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!