ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ডিম বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২০ আগস্ট ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ডিম বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মূল্য তালিকা না থাকায় তিন ডিম ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালতের এ কর্মকর্তা বলেন, ফারুকী বাজারে বেশি দামে ডিম বিক্রি করছেন ব্যবসায়ীরা- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ডিমের দামের তালিকা ও ক্যাশমেমো না থাকায় ইব্রাহিম ট্রেডার্সকে চার হাজার, রহমান মিয়াকে দুই হাজার ও আকলিমা ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!