[ দেশজুড়ে ]
চার বছরের সাজা এড়াতে ১৭ বছর আত্মগোপনে
গ্রেফতার নজরুল ইসলাম
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছিনতাই মামলার শাস্তি থেকে বাঁচতে ১৭ বছর পলাতক ছিলেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। তবে পালিয়ে থেকেও নিজেকে রক্ষা করা করতে পারেননি তিনি।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বানিয়াচংয়ের ঘাটুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নজরুল ইসলাম ওই উপজেলার গুনুই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন , ২০০৫ সালে মৌলভীবাজারে ছিনতাইয়ের অভিযোগে নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। এরপর পলাতক অবস্থায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, মামলার পর ১৭ বছর দেশের বিভিন্ন স্থান ও দুবাইয়ে ৪-৫ বছর আত্মগোপনে ছিলেন নজরুল ইসলাম। বুধবার দুপুরে তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!