[ দেশজুড়ে ]
৬ দোকানে চুরি, ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়
ছবি: সংগৃহীত
নাটোরে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
বুধবার ভোরে নাটোর শহরের আলাইপুর এলাকার কমলা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় চোররা দোকানগুলোর ক্যাশবাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ভোরে নাইটগার্ড না থাকার সুযোগে শহরের কমলা সুপার মার্কেটের শাটার কেটে দুইজন চোর ছয়টি দোকানে প্রবেশ করে। এ সময় তারা ক্যাশবাক্স ভেঙে হাসমত স্টেশনারি থেকে ৬৫ হাজার, সবুজ স্টেশনারি থেকে ৩০ হাজার, সেলিম ও শামীম স্টেশনারি থেকে চার হাজার, সেন্টু স্টেশনারি থেকে চার হাজার এবং মধু স্টেশনারি তিন হাজার টাকা চুরি করে।
তিনি আরো জানান, চুরির ঘটনা মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ চোরদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত চোরদের আইনের আওতায় আনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!