ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চেতনানাশক ওষুধ দিয়ে মালামাল লুট, স্বর্ণালংকারসহ গ্রেফতার ৪

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১৬ আগস্ট ২০২২
চেতনানাশক ওষুধ দিয়ে মালামাল লুট, স্বর্ণালংকারসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে তিনটি চোরাই মোটারসাইকেল ও স্বর্ণালঙ্কারসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি মোটরসাইকেলসহ চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিকেলে মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মধুপুরের মাইজবাড়ি গ্রামের মৃত জহুর আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৬) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হবি মাহমুদের ছেলে হামিদুল (৩২) ও জাহিদ (২৮) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার ব্রাহ্মদি গ্রামের রাজা বেপারির ছেলে ফিরুজ মাহমুদ।

ওসি জানান, বেশ কিছুদিন যাবত মধুপুরসহ বিভিন্ন এলাকায় চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে মালামাল চুরির ঘটনা ঘটছিল। বিষয়গুলো তদন্ত করে অপকর্মে জড়িতদের গ্রেফতারের জন্য এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা তিনটি মোটারসাইকেল ও চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তারা মধুপুর, ফুলবাড়িয়া, ঘাটাইলসহ আশেপাশের এলাকাগুলোতে চুরি করতো। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!