ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১০ আগস্ট ২০২২
নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানব পাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো চারজনের খালাস দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন, ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় পরে মামলা দায়ের করা হয়। আজ আদালত সেই মামলায় রায় ঘোষণা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!