ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৯ আগস্ট ২০২২
কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
নিহত ফাহিম শিশির। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ফাহিম শিশির নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই উপজেলার সাজাপুর বানারশি গ্রামের এক কচুক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম।

১৬ বছরের ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। তিনি বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। 

শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন জানান, আট বছর আগে ফাহিমের বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়।  ফাহিমের মা শাপলা বেগমের সঙ্গেই থাকত। তবে মাঝে-মধ্যে বাবার বাড়িতেও থাকত।

এসআই আরো জানান, সোমবার রাত ১০টার দিকে ফাহিমকে গ্রামে ঘোরাফেরা করতে দেখেছে স্থানীয়রা। এরপর  তাকে আর গ্রামে দেখা যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে তার লাশ উদ্ধার করা হয়। ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!