ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, মৎস্য ঘেরে মিলল লাশ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ৮ আগস্ট ২০২২
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, মৎস্য ঘেরে মিলল লাশ
ফাইল ছবি

যশোরের অভয়নগরে মৎস্য ঘেরের কচুরিপানার মধ্যে থেকে আট বছরের শিশু নাইমার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শফি কামালের মৎস্য ঘেরের পাড়ে কচুরিপানার মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়। নাইমা অভয়নগরে বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার অভয়নগর থানার ওসি একেএম শামিম হাসান জানান, রোববার বিকেলে নাইমা নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাত ১১টার দিকে এলাকাবাসী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা জনৈক শফি কামালের মৎস্য ঘেরে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় নাইমার লাশ দেখতে পায়। পরে অভয়নগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কে বা কারা নাইমাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!