ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে প্রেমিকা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ৮ আগস্ট ২০২২
প্রেমিকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে প্রেমিকা
ফাইল ছবি

যশোরে মহিম হোসেন ফরাজি নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ খবর শুনে তার প্রেমিকা (১৪) হাত কেটে ও তুঁতে খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

রোববার শহরের পূর্ব বারান্দীপাড়া বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মহিম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বউবাজার এলাকার তোরাব আলী ফরাজির ছেলে। তার প্রেমিকাও একই এলাকার বাসিন্দা।

সোমবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিমান তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

মহিমের আত্মীয় মমিনুর রহমান জানান, মহিম শনিবার দুপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যায়। এ সময় প্রেমিকার স্বজনরা তাকে ধরে মারধর করে।  এ অপমান সহ্য করতে না পেরে রোববার ভোরে নিজ বাড়িতে কাঁঠাল গাছের সঙ্গে ফাঁস দিয়ে মাহিম মারা যায়। অন্যদিকে রোববার দুপুরে মহিমের মৃত্যুর সংবাদ জানতে পারে প্রেমিকা। এ সময় সেও আত্মহত্যার চেষ্টা করে। পরে অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই বিমান তরফদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরো জানান, নিহতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে মহিম আত্মহত্যা করেছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!