ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে আত্মহত্যা আবৃত্তিশিল্পীর

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ৩ আগস্ট ২০২২
‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে আত্মহত্যা আবৃত্তিশিল্পীর
আবৃত্তিশিল্পী শামসুন্নাহার নিপা

বরিশালে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা। মঙ্গলবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি।

শামসুন্নাহার নিপা উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী ও কবিতার ক্লাসের সদস্য ছিলেন। এছাড়া গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পেয়েছিলেন তিনি। 

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, ফেসবুকে ‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।  
মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নিপা। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!