ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফিলিং ষ্টেশনে ওজনে কারচুপির অভিযোগ, করা হলো জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ৭ আগস্ট ২০২২
ফিলিং ষ্টেশনে ওজনে কারচুপির অভিযোগ, করা হলো জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদফতর সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান করে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। রোববার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন, শমসেরনগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালনা করে। ফিলিং ষ্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়।

তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতারকাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো: আল আমিন জানান, অভিযানে ফিলিং ষ্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে তেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে মোট ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!