ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছে রং মেশানোর অপরাধে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ৭ আগস্ট ২০২২
মাছে রং মেশানোর অপরাধে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. আবুল কালাম ও এমাদুল সরদার।

রোববার (৭ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারের অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এ আদেশ দেন। এ সময় বাগেরহাটের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!