ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোখ উপড়ে ও কুপিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৬ আগস্ট ২০২২
চোখ উপড়ে ও কুপিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যা
নিহত আখি নুর। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া বিকৃত লাশের সন্ধান মিলেছে। হত্যভাগ্য আখিনুর খানম উপজেলার গাছুয়া ইউপির পূর্ব হোসনাবাদ গ্রামের শাহে আলম হাওলাদারের মেয়ে ও চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা নিখোঁজ মেয়ের পরিচয় শনাক্ত করেছেন। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

অপরদিকে আখিনুরের মোবাইল ফোন ট্র্যাকিং করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার সাব্বির হোসেন ও ফয়সালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। 

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব হোসনাবাদ এলাকার একটি খাল থেকে দুই চোখ উপড়ে ফেলা, মাথা ও মুখমন্ডলে ছুরিকাঘাতসহ বিকৃত অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

আখিনুরের ভাই আবুল কালাম আজাদ জানান, গত ৩ আগস্ট সকালে খালাতো বোন হালিমা বেগমের বাড়িতে বেড়াতে যায় আখিনুর। পরেরদিন খালাতো বোনকে ফোন করে জানতে পারেন আখিনুর ওইদিন বিকেল চারটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে খালাতো বোনের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তারা হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে অজ্ঞাত পরিচয়ে নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে মর্গে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নিহত বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!