ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বারবার ডেকেও মেলেনি সাড়া, দরজা ভেঙে দেখল বাবার ঝুলন্ত মরদেহ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ৪ আগস্ট ২০২২
বারবার ডেকেও মেলেনি সাড়া, দরজা ভেঙে দেখল বাবার ঝুলন্ত মরদেহ
মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় মিজানুর রহমান নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘরের দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়। মিজানুর রহমান ঝিনাইদহের শৈলকুপার নাগেরহাট গ্রামে বাড়ি। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের বিপরিতপাশে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। 

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, মিজানুর মানসিক রোগে ভুগছিলেন। নিয়মিত মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। 

মৃতের স্ত্রী জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পর দুই মেয়ে তার বাবাকে ডাকতে তার ঘরে যায়। দরজা বন্ধ থাকায় বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন। পরে পুলিশকে মরদেহটি উদ্ধার করে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!