[ দেশজুড়ে ]
অস্ত্র বেচাকেনার সময় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র বেচাকেনাকালে দুটি পাইপগানসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কালুয়াই গ্রামের আসলাম মিয়াজী বাড়ির শরাফত হোসেনের ছেলে আজিম (২০), একই গ্রামের উত্তর পাটোয়ারী বাড়ির শরাফত হোসেনের ছেলে মো. নাহিদ (১৯), দরবেশ বেপারী বাড়ির রফিক উল্যার ছেলে ফাহাদ হোসেন (১৯)।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই বেলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!