[ দেশজুড়ে ]
বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে ছলিম উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার নটাবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত ছলিম উদ্দিন একই গ্রামের লইমুদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে কৃষক ছলিম উদ্দিন বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!