ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনের ধাক্কা: মিলেছে নিহত ১১ জনের পরিচয়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৯ জুলাই ২০২২
ট্রেনের ধাক্কা: মিলেছে নিহত ১১ জনের পরিচয়
ঝরনা দেখতে যাওয়ার আগে নিহতদের গ্রুপ ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটির ১৭ যাত্রীর পরিচয় মিলেছে। এর মধ্যে ১৫ জন হাটহাজারীর আমানবাজার এলাকার আরঅ্যান্ডজে প্রাইভেট কেয়ার নামে একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী।

শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছাত্র-শিক্ষকসহ ১১ জন নিহত হন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরো ছয়জন।

নিহতরা হলেন- কোচিং সেন্টারের চার শিক্ষক জিয়াউল হক সজীব, ওয়াহিদুল আলম জিসান, মোস্তফা মাসুদ রাকিব ও রেদোয়ান চৌধুরী এবং শিক্ষার্থী মোহাম্মদ হাসান, মোসহাব আহমেদ হিশাম, সাগর, ইকবাল হোসেন মারুফ, তাসমির হাসান ও সাজ্জাদ। এছাড়া নিহত হয়েছেন মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরু।

আহতরা হলেন- মাইক্রোবাসের হেলপার তৌকিদ ইবনে শাওন, শিক্ষার্থী মো. মাহিম, তানভীর হাসান হৃদয়, মো. ইমন, তছমির পাবেল ও মো. সৈকত।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!