ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোবাইলে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, ফাঁস নিলেন মারজাহান

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:০৫, ২৭ জুলাই ২০২২
মোবাইলে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, ফাঁস নিলেন মারজাহান
ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করেছেন মারজাহান আক্তার নামে এক গৃহবধূ।  

বুধবার বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। মারজাহান  উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের নাকিব হোসেনের স্ত্রী।  

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার আমকি গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি।  

জানা যায়, দুপুর ২টার দিকে খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করেন তার মা। কিন্তু কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজন দরজা ভেঙে দেখে জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন তিনি। ধারণা করা হচ্ছে প্রবাসী স্বামী নাকিব হোসেনের সঙ্গে মোবাইলে কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করেন মারজাহান।    

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!