ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বৃদ্ধকে পিটিয়ে মারার পর দুর্বৃত্তদের উল্লাস

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ২৬ জুলাই ২০২২
বৃদ্ধকে পিটিয়ে মারার পর দুর্বৃত্তদের উল্লাস
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলারজুম এলাকার বাদামতলী স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিয়ে সোমবার বাড়ি ফিরছিলেন জাফর। ছনখোলা স্টেশনে পৌঁছালে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন। পরে তারা উল্লাস করতে করতে নির্জন পাহাড়ের দিকে চলে যায়। পরে জাফরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জ্যোৎস্না আক্তার বলেন, জমিসহ নানা বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!