[ দেশজুড়ে ]
পুলিশ দেখে মোটরসাইকেল-ফেনসিডিল ফেলে পালালেন তারা
উদ্ধার করা মোটরসাইকেল ও ফেনসিডিল
মেহেরপুরের গাংনীতে পুলিশ দেখে ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন দুই মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার রামনগর বাজারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি জানান, রামনগর বাজারের মোড় এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হবে- এমন সংবাদে নজরদারি বাড়ায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে দুজনকে আসতে দেখে সিগন্যাল দেয় পুলিশ। দূর থেকে পুলিশ দেখে সড়কে মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!