ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নতুন বাইক নিয়ে বেরিয়ে লাশ হলেন এসএসসি পরীক্ষার্থী

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১৯ জুলাই ২০২২
নতুন বাইক নিয়ে বেরিয়ে লাশ হলেন এসএসসি পরীক্ষার্থী
ছবিতে এম এ হাকিম

নড়াইলে ট্রাকচাপায় এম এ  হাকিম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থী তার দুই বন্ধুও।

সোমবার বিকেলে নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এম এ  হাকিম (১৬) ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্লার ছেলে। গোবরা পার্বতী বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল সে।

একই ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেধাবী শিক্ষার্থী জুবায়ের আহমেদসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র একদিন আগে রোববার হাকিমকে তার বাবা নতুন একটি মোটরসাইকেল কিনে দেন। সোমবার বিকেলে সেই মোটরসাইকেলে করে হাকিম তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।

নড়াইল থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমএস
ট্যাগ: নড়াইল লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!