[ দেশজুড়ে ]
আদালত থেকে ফেরা হাজতিকে তল্লাশি, মিলল গাঁজা-ইয়াবা
ছবি : সংগৃহীত
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাজতি কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা ও মোবাইল। রোববার (১৭ জুলাই) সন্ধা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে ঐ হাজতির দেহ তল্লাশি করে মাদক ও মোবাইল উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। ঐ হাজতির নাম বুলবুল ইসলাম।
কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাজতি বুলবুল ইসলামকে রোববার সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে বুলবুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এসময় তার পডরনের লুঙ্গির ভেতর থেকে ২৫টি ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জেল কোড অনুযায়ী ঐ হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!