ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খবর পেয়েই পালালেন বর, জরিমানা দিলেন কনের মা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০০:৩১, ১৯ জুলাই ২০২২
খবর পেয়েই পালালেন বর, জরিমানা দিলেন কনের মা
ছবি: ডেইলি বাংলাদেশ

গভীর রাতে বাল্যবিয়ের আসরে অভিযান চালায় পুলিশ ও প্রশাসনের কমকর্তারা। অভিযানের খবরে পালিয়ে যায় বর। তবে বিয়ের আয়োজন করায় কনের মাকে গুণতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।

নোয়াখালীর চাটখিলে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মুসা অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে খবর পেলাম বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। পরে রাতেই অভিযানের খবর পেয়ে ঢাকা থেকে আগত বর ও তার লোকজন পালিয়ে যান।

ইউএনও আরো বলেন, স্কুলছাত্রীর বাবা বিদেশে থাকায় তার মা ঐ বিয়ের আয়োজন করেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ঐ মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকারও নেয়া হয়েছে।

এ ধরনের অভিযান নিয়মিত চালানো হয়। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও এ এস এম মুসা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!