ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়তি ভাড়া নিয়ে জরিমানা গুনল যমুনা-দি শ্যামলী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ৯ জুলাই ২০২২
বাড়তি ভাড়া নিয়ে জরিমানা গুনল যমুনা-দি শ্যামলী
ফাইল ছবি

চট্টগ্রামে ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করায় তিন বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় এ জরিমানা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার মোক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার মোক্তার বলেন, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। অভিযানে এর সত্যতা পাওয়ায় যমুনা এক্সপ্রেসের কাউন্টারকে পাঁচ হাজার ও দি শ্যামলীর দুই কাউন্টারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!