[ দেশজুড়ে ]
রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় লিটন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) মধ্যরাতে উপজেলার বালুঘাটা নয়াপাড়া (পাগলার মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন ওই এলাকার মৃত আলকাছ আলীর ছেলে। বাসচালক বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাত পৌণে ১টার দিকে উপজেলার বালুঘাটা বাজারের কাউন্টার থেকে ঢাকাগামী ‘হেভেন ক্লাসিক’ যাত্রীবাহী বাসটি নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নয়াপাড়া পাগলার মোড় এলাকায় এলে রাস্তা পারাপারের সময় লিটনকে চাপা বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় বাসচালককে নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!