[ আন্তর্জাতিক ]
আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৬ মিশরীয় নাগরিক নিহত
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মিশরের নাগরিক।
বুধবার (১৩ জুলাই) রাস আল খাইমার এমিরেটস রিং স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভারী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাস আল খাইমা পেট্রোল পুলিশ এবং জাতীয় অ্যাম্বুলেন্স সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
আরো পড়ুন>> ব্যাগভর্তি পিস্তল, শেষরক্ষা হলো না স্বামী-স্ত্রীর
দুর্ঘটনায় প্রাইভেটকারটির ছয় যাত্রীর মধ্যে পাঁচজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত একজনকে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এয়ার উইংয়ের একটি হেলিকপ্টারে করে একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিশরীয় নাগরিকেরা সবাই স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!