ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

যৌতুকের চাপে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৭ জুলাই ২০২২
যৌতুকের চাপে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিজলী আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বিজলীর পরিবার বলছে, যৌতুক দিতে না পারায় মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন তারা। 

শনিবার দুপুর ১২টার দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজলী আক্তার উপজেলার জাহাজমারা ইউপির উত্তর বিরবিরি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, দুই বছর আগে জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের ৬নং ওয়ার্ডের সোহরাবের ছেলে মো. মামুনের সঙ্গে উত্তর বিরবিরি গ্রামের আবুল কাশেমের মেয়ে বিজলীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর স্ত্রী বিজলিকে যৌতুকের জন্য চাপ দেন মামুন। বিজলী বিষয়টি তার পরিবারকে জানালে তারা যৌতুক দিতে অপারগতা জানায়। এর ফলে বিজলির ওপর অত্যাচার বেড়ে যায়।

একপর্যায়ে শনিবার দুপুরে বাসায় কেউ না থাকায় বিজলি রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার মিরাজ উদ্দিন।

হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান, প্রাথমিকভাবে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি- বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!