[ দেশজুড়ে ]
এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাস জানান, শনিবার রাতে রাজেন্দ্রপুর এলাকায় একটি ট্রাক গরুবহনকারী পিকআপভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পিকআপে থাকা দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!